প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২৩:০৬
চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের প্রথম সভা

শনিবার (১৩ জুন ২০২৬) অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম প্রাঙ্গণে বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী দাদামণি তপন ব্রহ্মচারীজি মহারাজ কর্তৃক অনুমোদিত চাঁদপুর অযাচক আশ্রমের নবগঠিত পরিচালনা পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২টি অধিবেশনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আশ্রম অধ্যক্ষ ব্রহ্মচারী সুরেশ মজুমদার। সভার ১ম অধিবেশনে আশ্রমের মামলা-মোকদ্দমা অত্যন্ত দ্রুত গতিতে কীভাবে নিষ্পত্তি করা যায় সে বিষয়ে বিজ্ঞ আইনজীবীগণ গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন। এঁরা হচ্ছেন চাঁদপুর জেলা আদালতের সিনিয়র আইনজীবী অ্যাড. নুরুল আমিন দেওয়ান ও অ্যাড. পলাশ মজুমদার। নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্যরা আইনজীবীদের বিভিন্ন আইনগত বিষয়ে ব্যাখ্যা প্রদান করে বক্তব্য রাখেন। এঁরা হচ্ছেন পরিচালনা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক রাধেশ্যাম কুরী, প্রফেসর বিমল সরকার, বাংলাদেশ সম্মিলিতি অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত কুমার দে, পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদক গৌতম সাহা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মানিক রায়, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক প্রণব সাহা, শিক্ষা ও চরিত্রগঠন আন্দোলন বিষয়ক সম্পাদক মৃদুল কান্তি দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার রায় প্রমুখ।
|আরো খবর
২টি অধিবেশনের শুরুতে স্বাগত ভাষণে আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস আশ্রম ও সংগঠনের বর্তমান সার্বিক অবস্থার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। আশ্রম, সংঘ, আইন বিষয়ে সাংগঠনিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের সমন্বয়কারী সম্পাদক তাপস কান্তি সরকার। সভায় পরিচালনা পরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ এ সভায় বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রীশ্রী দাদামণি তপন ব্রহ্মচারী মহারাজ আশ্রম, সংগঠন, সংঘ এবং ধর্মীয় সাধন বিষয়ে নিয়মিতভাবে দিকনির্দেশনামূলক উপদেশ ও পরামর্শ প্রদান করায় সর্বসম্মতিক্রমে সংঘ প্রধানের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত বাংলাদেশের সকল অখণ্ডমণ্ডলী ও সকল সংগঠন কর্মীর জ্ঞাতার্থে প্রকাশ ও প্রেরণ করা হবে।








