প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৭:০৭
কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবাগত সভাপতি মাও. নূরুল ইসলামকে সংবর্ধনা

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নস্থ কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন ম্যানেজিং কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। গত ৭ জুন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. নূরুন্নবী আলম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ৪ সদস্যের এ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মাও. নূরুল ইসলাম।
|আরো খবর
সোমবার (১৫ জুন ২০২৬) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্বাচিত সভাপতি মাও. নূরুল ইসলামকে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, ৫নং রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম পাঠানসহ স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মাও. নূরুল ইসলাম জানান, আমি আল্লাহ তায়ালার কাছে শোকরিয়া আদায়সহ কৃতজ্ঞতা প্রকাশ করছি চাঁদপুর-৪ (সদর-হাইমচর) আসনের মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইয়ের প্রতি। এছাড়া এলাকার রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।








