প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১০:৫৫
হাজীগঞ্জের ইউএনও ইবনে আল জায়েদ হোসেনের বদলির আদেশ বাতিল

হাজীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের বদলির আদেশ বাতিল হয়েছে। গত সোমবার (১৫ জুন ২০২৬) চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
|আরো খবর
এর আগে চলিত মাসের ১০ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় পদায়ন করা হয়। পদায়নের ওই আদেশটি সোমবার (১৫ জুন ২০২৬) বাতিল করায় তিনি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত থাকবেন।
বিসিএস ৩৬ ব্যাচের এই কর্মকর্তা গত বছরের ২৯ জানুয়ারী নোয়াখালী হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর বদলির আদেশটি ছড়িয়ে পড়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পোস্টে কমেন্টকারীদের মধ্যে এক তৃতীয়াংশ ব্যক্তিই তাঁকে হাজীগঞ্জে থাকার অভিমত ব্যক্তি করেন।








