মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ২৩:০৪

ওয়্যারলেস মোড় থেকে যানজট নিরসনে মাইক্রো স্ট্যান্ড সরানোর নির্দেশ এমপির

গোলাম মোস্তফা।।
ওয়্যারলেস মোড় থেকে যানজট নিরসনে মাইক্রো স্ট্যান্ড সরানোর নির্দেশ এমপির

চাঁদপুর শহরের দীর্ঘদিনের সমস্যা যানজট। এ সমস্যা নিরসনে কঠোর অবস্থান নিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। সেই উদ্যোগের অংশ হিসেবে

শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ওয়্যারলেস বাজারের মূল সড়কের ওপর মাইক্রো স্ট্যান্ড সরানোর নির্দেশ দিয়েছেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি। নতুন করে চাঁদপুর পৌরসভা এখানে মাইক্রো স্ট্যান্ড ইজারা দেয়।

জনস্বার্থে এবং শহরের যানজট নিরসনে অনতিবিলম্বে এই মাইক্রো স্ট্যান্ড বন্ধ করে সংশ্লিষ্ট ইজারাদারের অর্থ ফেরত দেয়ার জন্যে চাঁদপুর পৌরসভাকে নির্দেশ দিয়েছেন এমপি।

রোববার (১৪ জুন ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নির্দেশনা প্রদান করেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সভায় এমপি মানিক বলেন, চাঁদপুর শহরের যানজট বর্তমানে সাধারণ মানুষের জন্যে বড়ো ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ওয়্যারলেস বাজার এলাকায় সড়কের ওপর মাইক্রোবাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর ফলে এই মোড়ে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সর্বস্তরের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

তিনি বলেন, ট্যাক্সি ক্যাব স্ট্যান্ড নামে ওয়্যারলেস বাজার এলাকায় আগে কোনো ইজারা ছিলো না। চলতি ২০২৬ সালে (১৪৩৩ বঙ্গাব্দ) প্রথমবারের মতো পৌরসভা এ স্ট্যান্ডের ইজারা দিয়েছে। কিন্তু যেখানে মাইক্রোবাস রাখা হয়, সেটি মূলত সড়কের ওপর। এর ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে।

সংসদ সদস্য আরও অভিযোগ করেন, এই স্ট্যান্ডকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ আদায় করা হচ্ছে এবং কোনো কোনো যাত্রীর কাছ থেকে ৮০০ টাকা পর্যন্ত ভাড়া নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

জনদুর্ভোগ ও অনিয়মের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি দ্রুত এই স্ট্যান্ডের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন। একই সঙ্গে ইজারাদারদের ক্ষতির বিষয়টি মাথায় রেখে তাদের কাছ থেকে নেয়া ইজারার অর্থ ফেরত দেয়ার জন্যে পৌরসভাকে নির্দেশ প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়