প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১৪:০৫
ইরানের নান্দনিক ফুটবলে মুগ্ধ ব্যবসায়ী মিজানুর রহমান, স্বপ্ন দেখেন বিশ্বকাপ সেমি-ফাইনাল

ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারের ব্যবসায়ী মো. মিজানুর রহমান মনে করেন, এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দল ইরান এবারের বিশ্বকাপে চমক দেখাতে পারে। মুসলিম দেশ হিসেবে ইরানের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা থাকলেও তিনি দলটির শৃঙ্খলাবোধ, পরিশ্রম ও নান্দনিক ফুটবলেরও প্রশংসা করেন।
|আরো খবর
তিনি বলেন, ইরান সবসময়ই লড়াকু ও সংগঠিত ফুটবল খেলে। আমি বিশ্বাস করি, তারা এবার বিশ্বকাপে সেমি-ফাইনাল পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। সুযোগ-সুবিধা ও অনুকূল পরিবেশ পেলে ইরানি ফুটবলাররা বিশ্বের বড় বড় দলকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।
ইরানের তারকা খেলোয়াড়দের মধ্যে তিনি বিশেষভাবে উল্লেখ করেন মেহেদী, যিনি গোল করার দক্ষতার জন্যে বিশ্বব্যাপী পরিচিত। এছাড়া সরদার আজমল দীর্ঘদিন ধরে ইরানের আক্রমণভাগের অন্যতম ভরসা। তাদের দক্ষতা ও দলীয় সমন্বয় ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে।
ফুটবলপ্রেমী এই ব্যবসায়ী দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে গৃদকালিন্দিয়া বাজারে ‘আল নূর হার্ডওয়্যার এন্ড সেনেটারি’ প্রতিষ্ঠানের মাধ্যমে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। বর্তমানে তিনি লাক্সমেট ব্র্যান্ডের ডিলার হিসেবে কাজ করছেন এবং এলাকার অসংখ্য গ্রাহককে মানসম্পন্ন বৈদ্যুতিক পণ্য ও স্যানিটারী পণ্যের সেবা প্রদান করছেন।
মিজানুর রহমান বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমি সকল অভিভাবকের প্রতি আহ্বান জানাই, সন্তানদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও উৎসাহিত করুন। আজকের শিশুরাই আগামী দিনের ক্রীড়াবিদ। একদিন বাংলাদেশও বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে—এই স্বপ্ন আমাদের সবাইকে দেখতে হবে।
ফুটবলের প্রতি ভালোবাসা, ব্যবসায়িক সাফল্য এবং সমাজের প্রতি দায়বদ্ধতার সমন্বয়ে মো. মিজানুর রহমান স্থানীয় তরুণদের জন্যে এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।








