মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১০:২৬

হাজীগঞ্জে ব্র্যাকের সফলতার চাবি ৪০ নারীর হাতে

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে ব্র্যাকের সফলতার চাবি ৪০ নারীর হাতে
চাঁদপুর-২ অঞ্চলের সেন্দ্রা বাজার ব্র্যাক এরিয়া অফিসের উদ্যোগে নারীদের মাঝে হাঁস-মুরগীর বাচ্চা ও মাছের পোনা বিতরণ করা হয়। ছবি : চাঁদপুর কণ্ঠ।

দুঃস্থ অসহায় ৪০ নারীকে সফলতার চাবি তুলে দিলো চাঁদপুর-২ অঞ্চলের সেন্দ্রা বাজার ব্র্যাক এরিয়া অফিস। এ অফিসের উদ্যোগে ৪০জন নারীকে প্রশিক্ষণ প্রদান ও মাছের পোনা, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

রোববার (১৪ জুন ২০২৬) সকালে উক্ত এরিয়া অফিসে এ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপকারভোগী কয়েকজন নারীর সাথে কথা বলে জানা যায়, মাছের পোনা, হাঁস ও মুরগির বাচ্চা বিতরণে আগে ৪০জন নারীকে প্রশিক্ষণ দেয়া হয়।

ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স দাবি ও বিসিইউপি প্রকল্পের আওতায় চাঁদপুর-২ অঞ্চলের ২৬টি কার্যালয়ের অধীনে উপকারভোগীদের হাঁস-মুরগি পালন ও মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণার্থীদের মাঝে চাহিদা অনুযায়ী হাঁস ও মুরগির বাচ্চা এবং মাছের পোনা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া, শাখা ব্যবস্থাপক মো. মিলন হাওলাদার, অর্থ হিসাব বিভাগ আব্দুল হালিম, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) কবির হোসেন, ক্রেডিট অফিসার নিজাম উদ্দিন, সহকারী শাখা ব্যবস্থাপক মো. মাইদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগী এবং তাদের পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ব্র্যাক ঋণদান কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হাতে-কলমে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সংশ্লিষ্ট উপকরণ বিতরণ করে থাকে। এর মধ্যে হাঁস ও মুরগির বাচ্চা প্রদান এবং মাছের পোনাসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়