সোমবার, ১৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ২৩:৪৮

মতলব উত্তরে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মাহবুব আলম লাভলু।।

অনলাইন ডেস্ক
মতলব উত্তরে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
ছবি: মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন ইউএনও মাহমুদা কুলসুম মনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে মতলব উত্তর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বর এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

উপস্থিত ছিলেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লাভলু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ বেপারী, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার কামাল, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, যুবদল নেতা টিপু ফরাজী ও বন কর্মী হাবিব উল্লা ফরাজী। এছাড়া প্রতিটি ইউনিয়নে ইউপি চেয়ারম্যানগণ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে প্রতিবছর ৫ কোটি ফলদ, বনজ, ঔষধি বৃক্ষ রোপণ কার্যক্রমের অংশ হিসেবে মতলব উত্তর উপজেলাতেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পৌরসভা ছাড়াও প্রতিটি ইউনিয়নে বৃক্ষরোপণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়