প্রকাশ : ১৪ জুন ২০২৬, ২৩:২৩
চাঁদপুর ট্রিবিউন মাল্টিমিডিয়ার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাজীগঞ্জে চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (১৪ জুন ২০২৬) হাজীগঞ্জ প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিনিধিদের মাঝে পরিচয়পত্র ও সম্মননা ক্রেস্ট প্রদান, কেককাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
অনলাইন মাল্টিমিডিয়া চাঁদপুর ট্রিবিউনের প্রধান সম্পাদক রোটা. জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও উন্নয়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবীব উল্যাহ্, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চাঁদপুর-এর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু ।
প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম মনজুর আলম পাটওয়ারীর উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক হুমায়ুন কবির, চাঁদপুর ট্রিবিউনের প্রতিনিধি আলআমিন হোসেন, জসিম রহমান প্রমুখ। বক্তব্য শেষে চাঁদপুর ট্রিবিউনের প্রধান সম্পাদকসহ প্রতিনিধিদের মাঝে পরিচয়পত্র প্রদান এবং কেককাটা হয়। একই সময়ে চাঁদপুর ট্রিবিউনের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, কার্যকরী সদস্য শাখাওয়াত হোসেন শামীম, পর্যবেক্ষক সদস্য মেহেদী হাসান রিমেল, জহির হোসেনসহ অন্য অতিথিবৃন্দ এবং চাঁদপুর ট্রিবিউনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








