প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৮:২১
পুরাণবাজার ঔষধ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক সভা
বিএম ওমর ফারুক সভাপতি ও রনজিত দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত

চাঁদপুর শহরস্থ পুরাণবাজার ফার্মেসি মালিকদের সংগঠন পুরাণবাজার ঔষধ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২০২৬-২০২৭ মেয়াদী কার্যকরী কমিটির জন্যে নির্বাচন অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সভায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কবি ও লেখক বিএম ওমর ফারুক (স্বত্বাধিকারী, পাক ফার্মেসি) এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন লোহারপুল মিতা মেডিকেল হলের স্বত্বাধিকারী রনজিত দেবনাথ। নতুন কমিটি আগামীদিনে সমিতির কার্যক্রম পরিচালনা এবং সদস্যদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সদস্য সুধাংশু সেন, সুব্রত চক্রবর্তী, সহদেব দেবনাথ, বিপ্লব রায়, প্রদীপ দেবনাথ, সুধাংশু সেন সুব্রত, নেপাল মজুমদার, সত্য রঞ্জন দেবনাথ, ইকবাল হোসেন পিংকু, প্রহ্লাদ সরকার, জিএম সোবহান, ড্রাগ হাউজের প্রদীপসহ আরো অনেকে।








