রবিবার, ১৪ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ২৩:৩৭

কচুয়ার খাজুরিয়া লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আলমগীর তালুকদার।।
কচুয়ার খাজুরিয়া লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
ছবি : কচুয়ার খাজুরিয়া লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছেন প্রধান অতিথি মো. মাহবুব আলমসহ অতিথিবৃন্দ।

কচুয়া উপজেলার খাজুরিয়া লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষা উপকরণ ডায়েরি বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক কচুয়ার কৃতূ সন্তান উপ-সচিব মোহাম্মদ মাহবুব আলম।

তিনি বলেন, লেখাপড়া করে শিক্ষিত হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। সমাজের দীর্ঘদিনের রীতিনীতি মেনে চলতে হবে।অভিভাবকদেরকে অবশ্যই সন্তানদের প্রতি নজর রাখতে হবে। অভিভাবকদের অবহেলার কারণেই অনেক সময় সন্তানরা বিপথগামী হয়। তাই অভিভাবকদেরকে সচেতন হতে হবে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহ আলম বিএসসির সভাপ্রধানে ও সহকারী শিক্ষক জহিরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনম নাছির উদ্দিন।অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজুরিয়া লক্ষ্মীপুর পীর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন বিএসসি, উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমদ সেলিম, গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, সমাজসেবক ডা. হাফিজুর রহমান, আলম মিয়াজী, অভিভাবক ফাতেমা বেগম, শিক্ষার্থী উম্মে সালমা। আলোচনা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ হিসেবে ডায়েরি প্রদান করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়