শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ২৩:২৭

চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির

অনলাইন ডেস্ক
চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির
ছবি ক্যাপশন- চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের শিক্ষা শিবিরে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা নোয়াখালী অঞ্চল টিম সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার উদ্যোগে অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) সকাল থেকে বিকেল পযর্ন্ত দিনব্যাপী চাঁদপুর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। তিনি বলেন, কর্মীদেরকে বাইয়াত গ্রহণের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে আসতে হবে। রাসুলে করিম (সা.) ও সাহাবায়ে কেরামের আদর্শ, ত্যাগ ও ব্যবহারিক জীবনের আলোকে নিজেদের জীবন গঠন করতে হবে।

তিনি আরো বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলনের কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দ্বীন প্রতিষ্ঠাকে আমাদের একমাত্র জীবন উদ্দেশ্য বানাতে হবে। আর এই চেতনায় আমাদের সকল কাজ আঞ্জাম দিতে হবে। জানমাল আল্লাহর কাছে সোপর্দ করে দ্বীন কায়েমে ভূমিকা রাখতে হবে।

কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, জেলা নায়েবে আমীর অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, কুমিল্লা জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারী ডা. আব্দুল মবিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাও. আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান ও হারুন অর রশীদ।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়