প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৮:৩৭
বিএনপি নেতা বিল্লাল মুক্তারের ইন্তেকাল

চাঁদপুর সদর উপজেলার ১০নং মডেল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, চাঁদপুর সাব রেজিস্ট্রি অফিসের প্রবীণ দলিল লেখক ও বডি বিল্ডার সবুজের পিতা
|আরো খবর
বেলাল আহমেদ (বিল্লাল মোক্তার) শনিবার (১৩ জুন) দুপুর ১২টার সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। দীর্ঘদিন থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
মরহুমের জানাজার নামাজ শনিবার বাদ এশা পুরাণবাজার রঘুনাথপুর দিদার উল্লা বেপারী বাড়ির জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং তারপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
চাঁদপুর শহরের পরিচিত মুখ বেলাল আহমেদ বিল্লাল মুক্তারের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।








