শনিবার, ১৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৮:০২

হাইমচর উপজেলার চরপোড়ামুখী খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বর্ষাকাল শেষ হলেই এলাকার সবক'টি খাল খনন সম্পন্ন করা হবে

----শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চৌধুরী ইয়াসিন ইকরাম/এস এম মহিব্বুল্লাহ্ মহিব
বর্ষাকাল শেষ হলেই এলাকার সবক'টি খাল খনন সম্পন্ন করা হবে
শনিবার দুপুরে হাইমচর উপজেলার চরপোড়ামুখী খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনশেষে মোনাজাতরত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। ছবি : ইয়াসিন ইকরাম।

হাইমচর উপজেলার চরপোড়ামুখী খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। উপজেলায় কৃষি উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কর্মসূচি হাতে নেয়। ​শনিবার (১৩ জুন ২০২৬) দুপুরে উপজেলার দক্ষিণ চরভাঙ্গা দেওয়ান বাড়ি হতে চরপোড়ামুখী রহিম মাস্টারের বাড়ি পর্যন্ত এই খাল খনন কাজের উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

​উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি বলেন, এ এলাকায় মোট ১৩টি খাল রয়েছে। এর মধ্যে ১২টি পানি উন্নয়ন বোর্ডের এবং ১টি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধীনে। বর্তমান বর্ষাকাল শেষ হলেই আগামী বছরের মধ্যে এলাকার সবক'টি খাল খনন সম্পন্ন করা হবে।

​কৃষকদের কল্যাণে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, এই খাল খননের ফলে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন। আর আমাদের কৃষকরা উপকৃত হওয়া মানেই জাতীয়ভাবে দেশের উপকার হওয়া। ফলন যতো বাড়বে, কৃষকের লাভও ততো বেশি হবে।

তিনি পরিবেশ রক্ষায় খালে ময়লা-আবর্জনা না ফেলার জন্যে সবার প্রতি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, খালের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এর দু পাশে ব্যাপক হারে গাছ লাগানো হবে।

​প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে জনগণের কাছে সবচেয়ে পছন্দের ব্যক্তি। তিনি মাটি ও মানুষের নেতা। তিনি খালের উত্তোলিত মাটি প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী একটি নিয়ম করে দিয়েছেন যে, খাল খননের পর যদি অতিরিক্ত মাটি থাকে, তবে স্থানীয়রা তা উপজেলা প্রশাসন থেকে কিনে নিতে পারবেন। এক্ষেত্রে আগে রাস্তা সংস্কার ও নির্মাণের কাজ সম্পন্ন করা হবে, এরপর অতিরিক্ত মাটি থাকলে তা বিক্রির ব্যবস্থা করা হবে।

​হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, ​উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, ​উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা পাপ্পু।

​উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম, উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজীসহ হাইমচর উপজেলার বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়