প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৭:০২
ফরিদগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটি গঠন
সভাপতি আবু হেনা সম্পাদক জাহিদুল ইসলাম
প্রবীর চক্রবর্তী

ফরিদগঞ্জ প্রেসক্লাবের ত্রিবার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬)
|আরো খবর
দিনব্যাপী অনুষ্ঠিত ত্রিবার্ষিক সাধারণ সভাশেষে বিকেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে
ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানব জমিনের ফরিদগঞ্জ প্রতিনিধি আবু হেনা মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন যুগান্তরের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল ওয়ানের চাঁদপুর প্রতিনিধি জাহিদুল ইসলাম ভূঁইয়া। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইকবাল হোসেন, আনিছুর রহমান সুজন, জাকির হোসেন ও সাকিল হাসান। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিদায়ী সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ ও সাবেক সভাপতি নুরুন্নবী নোমান।







