শনিবার, ১৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জুন ২০২৬, ২৩:২৩

ব্রাজিল বিশ্ব ফুটবলে গৌরবের নতুন ইতিহাস রচনা করবে'

তাইয়্যেব।।
ব্রাজিল বিশ্ব ফুটবলে গৌরবের নতুন ইতিহাস রচনা করবে'

ব্রাজিল একটি ঐতিহ্যবাহী ও বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক পাঁচবার শিরোপা জয় করে তারা নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে। পেলে, জিকো, রোমারিও, রোনালদো, রোনালদিনহো, কাকা এবং বর্তমানে নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও অ্যালিসনের মতো তারকা খেলোয়াড়দের নৈপুণ্য বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছে। সাম্বা ফুটবলের সৌন্দর্য, সৃজনশীলতা ও আক্রমণাত্মক খেলার ধারা ব্রাজিলকে দিয়েছে এক অনন্য পরিচয়। তাদের ঐতিহ্য, প্রতিভা ও জয়ের মানসিকতার প্রতি বিশ্বাস রেখে আমি আশাবাদী—ব্রাজিল আবারও বিশ্ব ফুটবলে গৌরবের নতুন ইতিহাস রচনা করবে।

--শাহিদ হাসান শান্ত,

সভাপতি পদপ্রার্থী (হিসাববিজ্ঞান বিভাগ),

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়