শনিবার, ১৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জুন ২০২৬, ২২:৩২

পরিচ্ছন্ন, দক্ষ ও অভিজ্ঞ একটি দল আর্জেন্টিনা

--মনির হোসেন খান

কবির হোসেন মিজি।।
পরিচ্ছন্ন, দক্ষ ও অভিজ্ঞ একটি দল আর্জেন্টিনা

সাংবাদিক ও লেখক

মনির হোসেন খান। তিনি

সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক আলোকিত চাঁদপুর; স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক পাঠক সংবাদ;

সহকারী সম্পাদক, হিলশা নিউজ; যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাঁদপুর জেলা শাখা। এতো দায়িত্বশীলতার মাঝেও ফুটবল বিশ্বকাপ ২০২৬ নিয়ে রয়েছে তার আচ্ছন্নতা। সেজন্যে চাঁদপুর কণ্ঠকে বলেছেন,

বিশ্বকাপ ফুটবলে আমার বরাবরই আর্জেন্টিনা দলটিকে ভালো লাগে।

১৯৮৬ সালে যখন ফুটবলের আধুনিক শিল্পী ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করলো, তখন থেকেই আমি আর্জেন্টিনা দলের সমর্থক। ম্যারাডোনার শৈল্পিক ফুটবল খেলা দেখেই আর্জেন্টিনার সমর্থক হয়ে যাই। আজও আমি আর্জেন্টিনার সমর্থকই আছি। আর্জেন্টিনা দলটি বরাবরই ভালো ফুটবল খেলা উপহার দেয়। পরিচ্ছন্ন ও দক্ষ এবং অভিজ্ঞ একটি দল আর্জেন্টিনা। তার ওপর বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি আছে এই দলে। মেসির নেতৃত্বে গতবার আর্জেন্টিনা বিশ্বকাপ পেয়েছে, এবারও মেসির ফুটবলের শৈল্পিক জাদুতে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করবে বলে আমি আশাবাদী। কারণ, আর্জেন্টিনা সর্বদাই সেরা ফুটবল টিম হিসেবে বিশ্ব দরবারে পরিচিত। তারা ডিফেন্স, মিড ফিল্ড, এবং ফরোয়ার্ড সবক্ষেত্রেই অত্যন্ত গোছানো, পরিপক্ক এবং অভিজ্ঞ। তাই আমি আশাবাদী এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়