শনিবার, ১৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জুন ২০২৬, ২১:২৪

দেয়াল ধসে নিহত স্কুল শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মো. নাছির উদ্দিন
দেয়াল ধসে নিহত স্কুল শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

গত ১০ জুন ২০২৬ (বুধবার) দুপুরে কচুয়া উপজেলার ১৩২নং বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মো. ইয়াসিন হোসেন তামিম টিফিন বিরতিতে সহপাঠীদের সাথে খেলার সময় স্কুলের পাশে নির্মাণাধীন ভবনের ধসে যাওয়া দেয়ালে চাপা পড়ে নিহত হয়। নিহত স্কুল ছাত্র তামিমের দাফনকার্য ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন এমপির পক্ষে তামিমের পরিবারের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল। এ সময় আরও উপস্থিত ছিলেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, উপজেলা বিএনপির সেক্রেটারি মাসুদ এলাহী সুবাস, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজি, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. সিরাজ, কচুয়া জামেয়া ইসলামিয়া আহম্মাদিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাও. হানিফসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়