প্রকাশ : ১২ জুন ২০২৬, ২০:০০
মতলবে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনী আইডিয়া শোকেসিং
প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে
----------ড. জালাল উদ্দিন এমপি

মেধা, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে মতলব উত্তর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’।
|আরো খবর
শুক্রবার (১২ জুন ২০২৬) মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
প্রধান অতিথি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং নতুন নতুন উদ্ভাবন দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী চিন্তাকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন বাস্তবমুখী ও কার্যকর। বিএনপি সরকার উন্নয়নে বিশ্বাসী। সরকার শিক্ষাখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের বাজেটে সরকার শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে।শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সরকার ও আমার সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মতলবে অন্যায়, অনিয়ম-দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি এখান থেকে কোনো কিছু নিতে আসিনি। জনগণের সেবা ও এলাকার উন্নয়ন করতে এসেছি। সকলকে পাশে রেখে এলাকার উন্নয়ন করে যাবো।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ কুলসুম মনির সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
এ সময় পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, তোফায়েল আহমেদ পাটোয়ারী, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ পরিকল্পনা ও সৃজনশীল আইডিয়া উপস্থাপন করেন। পরে ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের উদ্ভাবনী কার্যক্রমের খোঁজখবর নেন। বিদ্যালয়ভিত্তিক এ ধরনের প্রকল্প তৈরি করলে তিনি আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।







