বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৪:০১

আমার ভলোবাসায় আর্জেন্টিনা

-রবিউল আউয়াল

কবির হোসেন মিজি।।
আমার ভলোবাসায় আর্জেন্টিনা

দেশের বিশিষ্ট গীতিকবি ও কবি রবিউল আউয়াল ফুটবল বিশ্বকাপ ২০২৬ প্রসঙ্গে চাঁদপুর কণ্ঠকে বলেছেন,

বিশ্বকাপে আমার প্রিয় দল বরাবরই আর্জেন্টিনা। ফুটবলের প্রতি আবেগ, ভালোবাসা থেকেই বিশ্বকাপে আর্জেন্টিনাকে সাপোর্ট করা। ফুটবল খেলার যে শৈল্পিকতা ও নান্দনিকতা রয়েছে তা যেনো আর্জেন্টিনা দলের পায়ের ছন্দে পাওয়া যায়। খেলার মাঠে জয়-পরাজয় যা-ই হোক না কেনো, তাদের খেলার সৌন্দর্য ও নান্দনিকতায় যে কেউ মুগ্ধ হয়ে প্রেমে আসক্ত হবে। আমিও তা-ই হয়েছি। ফুটবলে আর্জেন্টিনা দলের প্রতিপক্ষ যেই দেশের দল-ই হোক না কেনো, গোল বলটি যেন তাদের পায়ে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তাইতো সর্বোচ্চ সময় তাদের পায়ের নিপুণ কারুকাজে দখল করে রাখে মাঠের বলকে।

তিনি বলেন, এবারের বিশ্বকাপ মঞ্চে অংশগ্রহণকারী প্রতিটি দল অবশ্যই যথেষ্ট কোয়ালিফাইড। প্রত্যেকটি দল তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে জয়লাভ করতে চেষ্টা করবে। কোনো দলকে দুর্বল ভাবার অবকাশ নেই। তবুও এবারের বিশ্বকাপে সামগ্রিকভাবে আমি আমার প্রিয় দল আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে চাই। বিশ্ব চ্যাম্পিয়ান হওয়ার পর দলের প্রত্যেকের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে বলে আমার ধারণা। এতে তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে সর্বোচ্চ কাজে লাগাতে পারবে। আশা রাখি এবারও দলটি বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়