বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৯:৩২

মতলব পৌরসভার লিগ্যাল অ্যাডভাইজার হলেন অ্যাড. শামীম হোসেন

মতলব পৌরসভার লিগ্যাল অ্যাডভাইজার হলেন অ্যাড. শামীম হোসেন
আদালত প্রতিবেদক

মতলব পৌরসভার লিগ্যাল অ্যাডভাইজার হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান কার্যকরী কমিটির লাইব্রেরী সম্পাদক অ্যাড. শামীম হোসেন।

মতলব পৌরসভার মামলা ও অন্যান্য আইনগত বিষয়ে স্বল্প সময়ের মধ্যে পরিচালনার জন্যে গত ১২ মে ২০২৬ তারিখে পৌরসভার ২০তম মাসিক সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত মতে তাকে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে মনোনীত করা হয়।

মতলব পৌরসভার লিগ্যাল অ্যাডভাইজার হওয়ায় অ্যাড. শামীম হোসেন মহান

আল্লাহতায়ালার কাছে শোকরিয়া আদায়সহ চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিন ও মতলব পৌরসভার প্রশাসক কে এম ইশমামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

অ্যাড. শামীম হোসেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যেন তার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন সে জন্যে তিনি সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়