বুধবার, ১০ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ২২:৩০

মতলব উত্তরের শাহবাজকান্দিতে মাদকসহ ফয়সাল আটক

মতলব উত্তর ব্যুরো।।
মতলব উত্তরের শাহবাজকান্দিতে মাদকসহ ফয়সাল আটক
ছবি: মতলব উত্তরের শাহবাজকান্দিতে মাদকসহ আটক ফয়সাল মুন্সি।

মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের শাহবাজকান্দি গ্রাম থেকে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ফয়সাল মুন্সি (২৭)কে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। মঙ্গলবার (৯ জুন ২০২৬) ভোররাতে উপজেলার শাহবাজকান্দি গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ফয়সাল মুন্সি ওই গ্রামের আব্দুর রশিদ মুন্সির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে এএসআই মিলনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় ফয়সাল মুন্সির কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মতলব উত্তর থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। মাদকের বিস্তার রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়