প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১৪:২৩
তথ্য অফিসের আয়োজনে কৃষক সমাবেশ

চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় মঙ্গলবার (৯ জুন ২০২৬) বেলা ১০টায় চাঁদপুর সদর উপজেলার কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ে ‘কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, নৈতিক অবক্ষয় রোধ, মানবিক মূল্যবোধ এবং সামাজিক অবক্ষয় রোধ’ বিষয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রচার ও সমন্বয়) ফাহিমা জাহান। জেলা তথ্য অফিসার তপন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মো. কামরুজ্জামান রুপম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, চাঁদপুর।
অনুষ্ঠানে বক্তারা কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, নৈতিক অবক্ষয় রোধ, মানবিক মূল্যবোধ এবং সামাজিক অবক্ষয় রোধ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানশেষে কৃষকদের মাঝে ফলদ বৃক্ষ প্রদান করা হয়। সমাবেশে প্রায় অর্ধশতাধিক কৃষক উপস্থিত ছিলেন।








