রবিবার, ০৭ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২১:৫২

খেরুদিয়া দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হলেন এটিএম আব্দুল মতিন তাহের

স্টাফ রিপোর্টার
খেরুদিয়া দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হলেন এটিএম আব্দুল মতিন তাহের

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের কৃতী সন্তান, শিক্ষানুরাগী ও সমাজসেবক এটিএম আব্দুল মতিন (তাহের) খেরুদিয়া দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী আলম কর্তৃক গত ৩ জুন স্বাক্ষরিত এক পত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন প্রবিধানমালা-২০২৪-এর অনুচ্ছেদ ৬৪(৪) এবং সংশোধিত প্রবিধানমালা-২০২৫ অনুযায়ী প্রতিষ্ঠানের সভাপতিসহ চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে এটিএম আব্দুল মতিন (তাহের)কে মনোনীত করা হয়েছে। অনুমোদনের পর থেকেই কমিটি কার্যকর হয়েছে।

নবনির্বাচিত সভাপতি এটিএম আব্দুল মতিন (তাহের) তার প্রতিক্রিয়ায় মহান আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপন করেন। এ দায়িত্ব প্রদানের জন্যে তিনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, একজন অভিভাবক হিসেবে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে তিনি কাজ করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়