সোমবার, ০৮ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১৬:৪৭

ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুর নিহত

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুর নিহত
ফরিদগঞ্জে গাছ থেকে নিহত দিনমজুর মমিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ।

ফরিদগঞ্জে গাছ থেকে প্রবাস থেকে ফেরত আসা মমিন (৪৫) নামে চার সন্তানের জনক নিহত হয়েছেন। রোববার (৭ জুন ২০২৬) উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। মমিন ওই গ্রামের লুৎফুর রহমানের ছেলে।

নিহতের ভাতিজা মানিক জানান, কয়েক বছর পূর্বে প্রবাস থেকে ফেরত এসে তার চাচা মমিন হোসেন দিনমজুরের কাজ করতেন। রোববার গাছ কাটার জন্যে পার্শ্ববর্তী সাইসাঙ্গা গ্রামে যান। সেখানে একটি ইউকেলিপটাস গাছ অর্ধেক কাটার পর হঠাৎ করেই পা পিছলে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়