প্রকাশ : ০৫ জুন ২০২৬, ২৩:৪৫
কাপাইকাপ গ্রামে জমি সংক্রান্ত বিরোধে বসতঘর লুট ও কয়েক হাজার টাকার গাছ কর্তন

জমি সংক্রান্ত বিরোধে হাজীগঞ্জ উপজেলার ১২নং দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ পূর্ব পাড়া গ্রামের আলী আকবর ও মুসাব্বর মিজি গংয়ের বসতঘর লুট, কয়েক হাজার টাকার ফল গাছ ও তরকারি গাছ কর্তন করে নেয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের মো. মিজানুর রহমান কমলের বিরুদ্ধে।
থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায় এবং মুসাব্বর মিজি বলেন, আমার পৈত্রিক ৫৭ শতাংশ নাল ভূমি আমি চাষ ও বসতি করে আসছি। একই গ্রামের খালেদা নামক নারী এটি তার সম্পদ দাবি করে আসছে এবং এ নিয়ে চাঁদপুর কোর্টে মামলা হয়। সেই মামলায় আমরা জয়লাভ করি। খালেদা মামলায় হেরে পুনরায় আপিল করে। আপিলের মামলা চলমান এবং ১৪৪ ধারা বলবত আছে। সেই আপিল মামলা চলমান অবস্থায় একই গ্রামের মো. মিজানুর রহমান কমল হঠাৎ করে গত তিন মাস পূর্ব থেকে তার জমি দাবি করে আসছে।
শুক্রবার (৫ জুন ২০২৬) সকালে মো. মিজানুর রহমান কমলের নেতৃত্বে ১৫/২০জন মিলে পুরো ঘরটি লুট করে নিয়ে যায় এবং সেই সাথে একশোর বেশি কাঁঠাল গাছ, তরকারিসহ কয়েক হাজার টাকার গাছ কর্তন করে যায়। ঘর লুট ও গাছ কর্তনের অভিযোগ ৮জনকে আসামি করে থানায় অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে সাথেই সাথেই হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শন করে গেছে।
এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।








