শনিবার, ০৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ২৩:৩৮

শাহরাস্তিতে ১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

শাহরাস্তিতে ১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার
মো. মঈনুল ইসলাম কাজল

শাহরাস্তিতে গাঁজাসহ মাদক কারবারি ও ১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী নরিংপুর পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন প্রকাশ ওরফে সাদা আনোয়ার (৭০) শাহরাস্তি উপজেলার সংহাই (হাজী বাড়ী) গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার আনোয়ার হোসেনের বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়