শনিবার, ০৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ২০:২৪

বিষ্ণুপুরে দু বোনের লাশ পাওয়া গেলোা নদীতে

স্টাফ রিপোর্টার
বিষ্ণুপুরে দু বোনের লাশ পাওয়া গেলোা নদীতে

দু বোনের লাশ পাওয়া গেলো ধনাগোদা নদীতে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের দামোদরদী মৌলভী লঞ্চ ঘাট এলাকায়।

নৌ ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, পরেশ নমোর দু কন্যা বাড়ির পাশেই বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুর ২টায় ধনাগোদা নদীতে গোসল করতে য়ায়। ছোট বোন রনি রানি সরকার প্রতিবন্ধী (৩৮) নদীর পানিতে পাড়ে যায়। বড়ো বোন স্বপ্না (৪৫) বোনকে উদ্ধার করতে গিয়ে তিনিও নদীতে তলিয়ে যান।

স্বপ্নার ছেলে ও স্বামী এমন মৃত্যুতে হতভম্ব হয়ে পড়েছেন। স্বপ্নার বাবা-মা অনেক আগেই মারা গেছেন। তারা ৫বোন ছিলেন। ঘটনার দিন তারা সব বোন বেড়াতে এসেছিলেন।

চাঁদপুর নৌ-ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোহাম্মদ রাকিব জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্বপ্নাকে বৃহস্পতিবার বিকেল ৪টায় উদ্ধার করি এবং রনি রানি সরকারকে শুক্রবার বিকেল ৪টায় উদ্ধার করি।

চাঁদপুর সদর নৌ-পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়