শুক্রবার, ০৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১০:২৫

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বাদশাকে দেখতে গেলেন মতলব উত্তর প্রেসক্লাব নেতৃবৃন্দ

মতলব উত্তর ব্যুরো
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বাদশাকে দেখতে গেলেন মতলব উত্তর প্রেসক্লাব নেতৃবৃন্দ
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বাদশার আশু আরোগ্য কামনায় দোয়া করছেন মতলব উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক জাকির হোসেন বাদশা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার বাসভবনে গিয়েছেন মতলব উত্তর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বুধবার (৩ জুন ২০২৬) সন্ধ্যায় কলাকান্দা ইউনিয়নের লতরদী গ্রামের সাংবাদিক বাদশার বাড়িতে যারা গিয়েছেন, তাঁরা হচ্ছেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লাভলু, সহ-সভাপতি মো. দ্বীন ইসলাম, সাইদুর রহমান শিবলু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাব্বি, কোষাধ্যক্ষ দৌলত হোসেন আবির, দপ্তর সম্পাদক দেওয়ান মুরাদুজ্জামান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন রিপন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরাফাত আল আমিন, সদস্য শামীম মিয়াজী প্রমুখ। নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার সার্বিক খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় নেতারা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন।

সাংবাদিক জাকির হোসেন বাদশা সহকর্মীদের দেখে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমার অসুস্থতার খবর শুনে যারা আমাকে দেখতে এসেছেন এবং সুস্থতার জন্যে দোয়া করেছেন, তাদের সকলের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। একই সাথে তাঁর পরিবারও সকলের কাছে দোয়া চেয়েছেন।

সাংবাদিক জাকির হোসেন বাদশা মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মনির হোসেনের ছেলে। তিনি বর্তমানে জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো’, আইপি টেলিভিশন ‘নিউজ-২১’ এবং স্থানীয় দৈনিক ‘চাঁদপুর সংবাদ’-এ কর্মরত রয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়