শুক্রবার, ০৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ২১:৪৬

লোটাস-বাড চ্যারিটি ফোরামের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ইংলিশ অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

মুহাম্মদ আরিফ বিল্লাহ
লোটাস-বাড চ্যারিটি ফোরামের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ইংলিশ অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘লোটাস-বাড চ্যারিটি ফোরাম’-এর বর্ণাঢ্য আয়োজনে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ইংলিশ অলিম্পিয়াড সিজন-২’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লোটাস-বাড চ্যারিটি ফোরামের সভাপতি মনোয়ার হোসেন সোহাগের সভাপ্রধানে এবং সাবেক সভাপতি নাজমুল হাসান নিলয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান জাকির হোসেন কামাল।

​এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার, বিশিষ্ট শিক্ষানুরাগী আনোয়ার সরকার, বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হাসান আজাদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অডিট অফিসার এমএ কাইয়ুম কিরণ মজুমদার।

​অনুষ্ঠানে সংগঠনটির সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, লোটাস-বাড চ্যারিটি ফোরামের তত্ত্বাবধানে আয়োজিত ‘ইংলিশ অলিম্পিয়াড’-এ শিক্ষার্থীরা যেভাবে তাদের মেধার স্বাক্ষর রেখেছে, তা সত্যিই প্রশংসনীয়। উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের এই মঞ্চে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করতে পেরে আমরা গর্বিত। তরুণ শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করতে এবং মেধার সঠিক মূল্যায়ন করতে সংগঠনের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকুক। বক্তারা লোটাস-বাড চ্যারিটি ফোরামের এই শিক্ষাবান্ধব সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

​অন্যদিকে সংগঠনের পক্ষ থেকে বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন, অলিম্পিয়াডে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক, সংগঠনের সকল স্তরের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সমাজহিতৈষী ব্যক্তিদের যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

​ব্যতিক্রমী ও জমকালো এই অনুষ্ঠানটিকে ঘিরে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক এবং তরুণ সমাজকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। অতিথিবৃন্দ বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়