বুধবার, ০৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০১:৪২

বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের পাশে 'রক্ষাপদ' কাজ শুরু

আব্দুল্লাহ আল মামুন
বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের পাশে 'রক্ষাপদ' কাজ শুরু

চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের একটি অংশে সরকারি জমি দখলমুক্ত রাখা এবং সড়কের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে 'রক্ষাপদ' (Protective Work) নির্মাণ কাজ শুরু হয়েছে।

সোমবার (১ জুন ২০২৬) সকাল থেকে সড়কের প্রায় ৭০ মিটার অংশে রাস্তার উভয় পাশে এটি নির্মাণের লক্ষ্যে কার্যক্রম শুরু করা হয়। সওজ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চলমান এই কাজের মাধ্যমে সরকারি সীমানা নির্ধারণ এবং অবৈধ দখল প্রতিরোধ করা হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহিনুর রহমান জানান, সরকারি জমি দখলমুক্ত রাখা এবং নিরাপদ যাতায়াতসৌন্দর্য উন্নয়নের জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সরকারি জমিতে কোনো অবৈধ দখলদার বা অননুমোদিত স্থাপনা থাকতে পারবে না। সড়কের নির্ধারিত সীমানা সংরক্ষণ এবং ভবিষ্যতে দখল প্রতিরোধের জন্য 'রক্ষাপদ' নির্মাণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সকল সরকারি জমি সুরক্ষিত রাখতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে সরকারি সম্পদ রক্ষায় সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

স্থানীয়দের মতে, সড়কের দু পাশে 'রক্ষাপদ' নির্মাণের ফলে সরকারি জমি চিহ্নিত হবে, অবৈধ দখলের প্রবণতা কমবে এবং সড়কের সৌন্দর্যও বৃদ্ধি পাবে। পাশাপাশি ভবিষ্যতে সড়ক সম্প্রসারণ বা উন্নয়ন কাজ বাস্তবায়নেও এটি সহায়ক ভূমিকা রাখবে।

সওজ কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জমি রক্ষা এবং সড়ক অবকাঠামো উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়