বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০১:১১

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে সাহিত্য আড্ডা ও আলোচনা সভার আয়োজন করেছে প্যাপিরাস পাঠাগার। সোমবার (১ জুন ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচনার মূল বিষয় ছিল জীবন ও সাহিত্য, সাম্যের কবি হিসেবে নজরুলের অবদান এবং তাঁর বিদ্রোহী কবি পরিচিতি। আলোচকরা তাঁর সাহিত্যকর্ম ও মানবতার দর্শন নিয়ে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কবিতা আবৃত্তি পরিবেশন করেন এবং নজরুলের কবিতার মাধ্যমে মানবতা, সাম্য ও প্রতিবাদের বার্তা তুলে ধরেন। সবশেষে এক ফলচক্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি চাঁদপুর শহরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করে এবং উপস্থিত সাহিত্যপ্রেমীদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়