প্রকাশ : ০১ জুন ২০২৬, ১৫:২৯
গুপ্টি পশ্চিম প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগ
ফরিদগঞ্জে প্রবাসী প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন

রোববার (৩১ মে ২০২৬) ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রবাসী প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬- এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান খাজুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় দুটি দল অংশ নেয়--১নং ওয়ার্ড বনাম ৫নং ওয়ার্ড। দুটি দলই সমান গোল করায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ১নং ওয়ার্ডকে হারিয়ে ৫নং ওয়ার্ড খাজুরিয়া ফুটবল দল জয়লাভ করে।
খাজুরিয়া ক্রীড়া কমিটির সভাপতি মো. শাহ আলম কিরণের সভাপতিত্বে ও খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সহ-সভাপতি মো. খোরশেদ আলম মানিকের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ট্রাস্টের সভাপতি মো. তাজুল ইসলাম গাজী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বুলবুল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান মিজি, প্রবাসী কল্যাণ ট্রাস্টের প্রধান উপদেষ্টা মো. মাসুদ মিজি মামুন, প্রবাসী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. খোরশেদ গাজী, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর কণ্ঠ ও মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়, খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. মো. ইমরান হোসেন, ইউপি সদস্য মো. আখতার হোসেন জিলন পাটোয়ারী, মো. মাছুম বিল্লাহ, মো. হারুন তপাদার, মো. আব্দুল কাদের পাটোয়ারী, মো. আসাদুজ্জামান খান কালু, আহসান উল্লাহ, মোহন পাটোয়ারী মানিক, মো. ফজলুল হক, মো. মাসুদ মিজি, খাজুরিয়া ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন রিপন ও কোষাধ্যক্ষ আব্দুর রহিম তপাদার।
সবশেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।







