রবিবার, ৩১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩১ মে ২০২৬, ১৫:১৫

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, আহত ১

কবির হোসেন মিজি।।
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, আহত ১

চাঁদপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত এবং অপর একজন আহত হয়েছেন। রোববার (৩১ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে চাঁদপুর সদর উপজেলার ফরিদগঞ্জ অভিমুখী রোডের গাছতলা-বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় মোটরসাইকেল চালক জোহা (১৭) ঘটনাস্থলেই বা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার পিতার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি চাঁদপুর সদর উপজেলার দারুস সালাম ডাকঘরের অন্তর্গত ইসলামপুর গাছতলা এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা সাজ্জিল (২০) আহত হন। তিনি আবু তাহের পাটোয়ারীর ছেলে এবং একই এলাকার বাসিন্দা। আহত সাজ্জিলকে চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়