প্রকাশ : ২৯ মে ২০২৬, ২২:৫১
কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ভিখারুদ্দৌলা চৌধুরী

মতলব উত্তর উপজেলার কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী।
|আরো খবর
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার কলেজ পরিদর্শক প্রফেসর মো. নূরুন্নবী আলম কর্তৃক ২৪ মে ২০২৬ তারিখে স্বাক্ষরিত এক পত্রে (২৪ মে ২০২৬) এ কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে মো. ভিখারুদ্দৌলা চৌধুরীকে সভাপতি ও
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)কে পদাধিকার বলে সদস্য সচিব হয়েছেন।
অভিভাবক প্রতিনিধি হিসেবে সদস্য হয়েছেন মো. হুমায়ুন কবির ও
শিক্ষক প্রতিনিধি হিসেবে সদস্য হয়েছেন শেখ মানছুর আহাম্মদ।
কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের জন্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০২৪-এর অনুচ্ছেদ ৬৪(৪), সংশোধিত প্রবিধানমালা ২০২৫ ও শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৭,০০,০০০০,০৭২.১৮.০০৩.২৪.৪১ তারিখ : ১৬/০৩/২০২৬-এর পত্র অনুসারে সভাপতি মনোনয়নসহ নিম্নোল্লিখিত ব্যক্তিগণের সমন্বয়ে চিঠি ইস্যুর তারিখ হতে পরবর্তী ০৬ (ছয়) মাসের জন্যে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।








