সোমবার, ২৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৭:২৭

ঝড়ে গাছ পড়েছে চলন্ত সিএনজির ওপর, প্রাণ গেলো বৃদ্ধের

স্টাফ রিপোর্টার
ঝড়ে গাছ পড়েছে চলন্ত সিএনজির ওপর, প্রাণ গেলো বৃদ্ধের

চাঁদপুরে আকস্মিক প্রচণ্ড ঝড়ে চলন্ত সিএনজি অটোরিকশার ওপর গাছ পড়ে মো. হেলাল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৫ মে ২০২৬) দুপুর ২টার দিকে চান্দ্রা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করে প্রবল ঝড়ো হাওয়া শুরু হলে সড়কের পাশের একটি বড়ো গাছ ভেঙ্গে চলন্ত সিএনজির ওপর পড়ে। এতে সিএনজিতে থাকা হেলাল হোসেন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়