সোমবার, ২৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৬:০৭

চাঁদপুর লঞ্চঘাটে ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ, আহত বহু যাত্রী

কবির হোসেন মিজি
চাঁদপুর লঞ্চঘাটে ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ, আহত বহু যাত্রী

। চাঁদপুর লঞ্চঘাটে ঝড়ের কবলে পড়ে আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীবাহী লঞ্চের কয়েক শতাধিক যাত্রী। এ ঘটনায় নারী ও শিশুসহ বহু যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রাথমিকভাবে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী একটি যাত্রীবাহী লঞ্চ ঘাটে ভিড়ার মুহূর্তে আকস্মিক ঝড়ের কবলে পড়ে। এ সময় প্রবল বাতাসে লঞ্চটি

হেলেদুলে উঠলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে অনেক যাত্রী লঞ্চে থাকা তাদের মালামাল রেখেই দ্রুত নিচে নেমে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের তীব্রতায় লঞ্চে হুড়োহুড়ি শুরু হলে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা বেশি বিপাকে পড়েন। এসময় ধাক্কাধাক্কি ও পড়ে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর লঞ্চঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ঘাট সংশ্লিষ্টরা আহতদের সহায়তায় এগিয়ে আসেন।

এ ঘটনায় এখনো হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে...

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়