প্রকাশ : ২৪ মে ২০২৬, ২২:২৫
সিসিডিএফ'র নতুন কমিটি গঠন
সভাপতি পল্লবী সেক্রেটারি সাবিহা নাসির

রূপালি ইলিশের শহর চাঁদপুরে গত ১৭ বছর ধরে সাফল্য, সুনাম ও ধারাবাহিকতার সঙ্গে বিতর্কচর্চা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ)। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) কলেজের অধ্যক্ষ ও সিসিডিএফ-এর প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর একেএম আব্দুল মান্নান এবং সিসিডিএফ-এর মডারেটর সহযোগী অধ্যাপক কিউএম হাসান শাহরিয়ারের অনুমোদনে আগামী বছরের (২০২৬-২০২৭) জন্যে সিসিডিএফের নতুন কমিটি ঘোষণা করা হয়।
|আরো খবর
২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি : জাহিদ হাসান রিপন, তাজরিয়া আক্তার জ্যোতি, ফারজানা শ্রাবণী ও মারিয়া আক্তার; যুগ্ম সাধারণ সম্পাদক : রওনাক জাহান উর্মী ও মাহমুদা আক্তার লিজা; সাংগঠনিক সম্পাদক : অঙ্গন চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক : মাশরাফি মিশু, অর্থ সম্পাদক : প্রত্যয় মণ্ডল রিমন, দপ্তর সম্পাদক : আজমির হোসেন, উপ-দপ্তর সম্পাদক : স্বাধীন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক : শিরিন আক্তার, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক : ফাহমিদা ওমর আলো, বিতর্ক ও বিতর্ক ব্যবস্থাপনা সম্পাদক : ফারহানা আক্তার, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক : নাফিজা চৌধুরী নিহা, কর্মশালা ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক : হালিমা আক্তার নিহা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : ইকবাল হাসান মাহমুদ সাদমাম,
প্রচার ও প্রচারণা সম্পাদক : হালিমা আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক : তাবাসসুম ঝুমু।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন : নওশীন, আইরিন, আবরার, আরিফ ও শাহিদ। নবগঠিত কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। সংগঠনের গৌরবময় ধারাবাহিকতা বজায় রেখে যুক্তিনির্ভর, ইতিবাচক ও গঠনমূলক বিতর্কচর্চা এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, নেতৃত্ব গুণ ও সামাজিক সচেতনতা বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।







