প্রকাশ : ২৪ মে ২০২৬, ২২:১৭
৩০ মে চীফ প্রসিকিউটর অ্যাড. আমিনুল ইসলাম চাঁদপুর আসবেন

আগামী ৩০ মে ২০২৬ (শনিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিজ্ঞ চীফ প্রসিকিউটর অ্যাড. মো. আমিনুল ইসলাম (অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) চাঁদপুর জেলা সফর করবেন। রোববার (২৪ মে ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানা স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়। পত্রে চীফ প্রসিকিউটরের নিরাপত্তার ব্যবস্থাগ্রহণের জন্যে চাঁদপুর জেলা প্রশাসককে বলা হয়েছে। এছাড়া চাঁদপুর পুলিশ সুপার, চাঁদপুর সদর মডেল থানার ওসিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয় নিরাপত্তা নিশ্চিত করার জন্যে৷
|আরো খবর
সফরসূচি হলো : ৩০ মে সড়কযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিজ্ঞ চীফ প্রসিকিউটর অ্যাড. মো. আমিনুল ইসলাম ধানমন্ডিস্থ নিজ বাসবভন থেকে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ-কুমিল্লা-গৌরিপুর হয়ে চাঁদপুর জেলার সদর উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং এ উপজেলার রামপুর ইউনিয়নের আলগী পাঁচগাঁও তফাদার বাড়ি (এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরার বাড়ি)তে অবস্থান করবেন। এদিন বিকেল সাড়ে ৫টায় সড়কযোগে তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।
পত্র সূত্রে জানা যায়, চাঁদপুর জেলায় গমনাগমনে এবং অবস্থানকালীন সময়ে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানের জন্যে চাঁদপুর জেলা প্রশাসককে বলা হয়েছে।
সূত্র : দৈনিক চাঁদপুর খবর।







