সোমবার, ২৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ মে ২০২৬, ২১:৫০

নৃত্য সংগঠন ‘নৃত্যকথন চাঁদপুর’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্টাফ রিপোর্টার।।
নৃত্য সংগঠন ‘নৃত্যকথন চাঁদপুর’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে নৃত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডকে আরও বেগবান করার লক্ষ্যে নৃত্য সংগঠন 'নৃত্যকথন চাঁদপুর'-এর ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মৌমিতা রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজিল আহমেদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মৃত্তিকা বিশ্বাস রাধিকা। রোববার (২৪ মে ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে এক আলোচনার মাধ্যমে সবার সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন : সহ-সভাপতি সবিতা বিশ্বাস ও সম্পা পোদ্দার, যুগ্ম-সম্পাদক মুনমুন রায় ও ছবি তালুকদার, অর্থ সম্পাদক সোহেল খন্দকার, দপ্তর সম্পাদক বিজয়া মণ্ডল, প্রচার সম্পাদক সুস্মিতা রাণী দেবনাথ এবং প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক সর্বজয়া সাহা মেধা।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন : সায়েম ইভান তায়েশ, রিয়া, অধরা মণ্ডল, নিধীদ্রুতি সাহা গুনগুন, লক্ষ্মী ও আপন। সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন : অধ্যাপক মো. জাকির হোসেন, পিএম বিল্লাল, মাহমুদা খানম, রুমা দাস, শিখা চক্রবর্তী ও সিয়াম খান।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, চাঁদপুরে নৃত্যশিল্পের বিকাশ, নতুন প্রজন্মকে সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করা এবং নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সংগঠনটিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে তারা কাজ করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়