প্রকাশ : ২৪ মে ২০২৬, ২১:৩৬
চান্দ্রাবাজার নূরিয়া ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি আনোয়ার খান

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রাবাজার নূরিয়া ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো. আনোয়ার হোসেন খান। রোববার (২৪ মে ২০২৬) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
|আরো খবর
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদীর সঞ্চালনায় মাদ্রাসা গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মো. আনোয়ার হোসেন খান, মো. মোক্তার আহমেদ, সৈয়দ আহমেদ খান, মো. আক্তার হোসেন পাটওয়ারী, মো. তালহা ফারুকী পাটওয়ারী, মো. আল-আমিন, মো. সোলায়মান পাটওয়ারী, মো. খোরশেদ আলম শেখ, মো. শাহ আলম, মো. ছালাউদ্দিন, মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
সভায় মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং কমিটির সহ-সভাপতি পদ নিয়ে ব্যাপক আলোচনা হয়। উপস্থিত সদস্যদের কণ্ঠভোটের ভিত্তিতে মো. আনোয়ার হোসেন খানের নাম সহ-সভাপতি পদে প্রস্তাব করা হয়। পরে সকলের কণ্ঠভোটকে সাধুবাদ জানিয়ে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান মো. আনোয়ার হোসেন খানকে সহ-সভাপতি হিসেবে ঘোষণা করেন।উল্লেখ্য, মো. আনোয়ার হোসেন খান ঢাকা হোম ডেকর-এর স্বত্বাধিকারী। এছাড়া তিনি চান্দ্রাবাজার মানবকল্যাণ সংগঠন ও চান্দ্রাবাজার ব্লাড ডোনেশনের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, আমি মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আল্লাহর শোকরিয়া আদায় করছি। এই মাদ্রাসার শিক্ষা ও সকল বিষয়ে সবাইকে নিয়ে কাজ করতে চাই। সকলের সহযোগিতা এবং দোয়া চাই।








