সোমবার, ২৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১২:২৫

শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
মো. মঈনুল ইসলাম কাজল

শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে ২০২৬) সকাল ১০ টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শিবপুর বাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, শিবপুর বাজারে দাঁড়িয়ে যাত্রী নেয়া অবস্থায় একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে বালুবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই দোয়াভাংগা বাজারের কাপড় ব্যবসায়ী রবিউল আলম (৫২)-এর মৃত্যু হয়। সিএনজি অটোরিকশা চালক মেহেদী হাসান আহত হন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে এবং চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়