প্রকাশ : ২৩ মে ২০২৬, ২১:১৬
শাহরাস্তিতে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

শাহরাস্তিতে অগ্নিদগ্ধ হয়ে ৭ বছরের শিশু শেখ জায়েদ চিকিৎসাধীন অবস্থায় ঢাকার জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শুক্রবার (২২ মে ২০২৬) রাতে মারা গেছে।
|আরো খবর
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৬ মে দুপুরে বাড়ির উঠানে আগুনের গর্তে পড়ে যায় জায়েদ। তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করেন। ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে শিশু জায়েদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
জায়েদ শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরি স্কুলের নার্সারির শিক্ষার্থী। তার বাবা জহিরুল ইসলাম একজন প্রবাসী, মা নাঈমা আক্তার গৃহিণী। শনিবার দুপুরে উপজেলার দেবকরা এলাকায় নামাজে জানাজাশেষে জায়েদ কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।








