শনিবার, ২৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৭:৪৮

ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী থেকে রিং ও কারেন্ট জাল আটক

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী থেকে রিং ও কারেন্ট জাল আটক
ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী থেকে নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল আটক করে পুড়িয়ে দিচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

ফরিদগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী থেকে রিং জাল ও কারেন্ট জাল আটক করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ মে ২০২৬) ফরিদগঞ্জ পৌর এলাকার ডাকাতিয়া নদীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান।

উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, ডাকাতিয়া নদীর বিভিন্ন স্থানে অবৈধ রিং জাল ও কারেন্ট জাল ব্যবহারে মাছ শিকার ও রেনু পোনা নষ্ট করছে একদল লোক। এই সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মৎস্য অফিস ও থানা পুলিশের সহায়তায় ২০টি রিং জাল ও চাঁই জাল এবং ১০ হাজার মিটার করেন্ট জাল আটক করে। যার বর্তমান মূল্য ৪ লক্ষ ১০ হাজার টাকা । পরে এসব জাল পুড়িয়ে দেয়া হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পুরো ডাকাতিয়া নদীকে আমরা অবৈধ দখলমুক্ত করবো ও নিষিদ্ধ জাল ব্যবহার প্রতিরোধ করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়