শনিবার, ২৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৬:৪৬

শাহরাস্তিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলো ৪ শতাধিক রোগী

শাহরাস্তি ব্যুরো।।
শাহরাস্তিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলো ৪ শতাধিক রোগী

ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের উদ্যোগে শাহরাস্তিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত বলশিদ হাজি আকুব আলী উচ্চ বিদ্যালয়ে ৪ শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা গ্রহণ করেন। এতে ২৫ জন রোগীকে অপারেশনের জন্যে বাছাই করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মকবুল হোসেন জানান, রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। যাদেরকে অপারেশনের জন্যে বাছাই করা হয়েছে, তাদের সবাইকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকায় নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে। এছাড়াও যাতায়াত, থাকা খাওয়া সহ সকল ব্যয় ফাউন্ডেশন বহন করবে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জামাল হোসেন জানান, পর্যায়ক্রমে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উপজেলা জুড়ে আয়োজন করা হবে। বিকেল পর্যন্ত ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৪ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়