শনিবার, ২৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ১৮:৩৬

বলাখালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় হাজীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়কের বক্তব্য

কামরুজ্জামান টুটুল।।
বলাখালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় হাজীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়কের বক্তব্য

বাস স্টপেজ দেবার দাবিতে সম্প্রতি পর পর দুবার হাজীগঞ্জের বলাখাল বাজারে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সেই অবরোধের শেষদিন গত বুধবার সন্ধ্যার পর বলাখালে বাস ভাংচুর, শিক্ষার্থী ও পরিবহন শ্রমিক আহত হয়। সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ না করে কারা শিক্ষার্থীদের সড়ক অবরোধে উস্কে দিলো? সেই অনাকাঙ্খিত ঘটনা নিয়ে চাঁদপুর কণ্ঠের মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন হাজীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মজুমদার। তিনি তাঁর ব্যাখ্যায় বলেন, গত কয়েকদিন ধরে হাজীগঞ্জের বলাখাল বাজারে বাস স্টপেজ দেয়ার দাবিতে বলাখালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধে নামে। এই অবরোধের সর্বশেষ দিন গত বুধবার (২০ মে ২০২৬) বলাখাল বাজারে সন্ধ্যার পরে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিক আহত এবং একাধিক গাড়ি ভাংচুর হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় আমরা দুঃখ করা ছাড়া কিছুই করার ছিলো না। আমি হাজীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে বলতে চাই, বলাখালে দাবিকৃত বাস স্টপেজ হলে আমার মতো সবাই উপকৃত হবে। বলাখাল বাজারে বাস স্টপেজ দেবার বিষয়ে আমাদের সাথে যোগাযোগ না করে কে বা কারা সড়কের ওপরে কোমলমতি শিক্ষার্থীদের বসিয়ে অবরোধে নামায়। এতে করে অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুরো দায়ভার পড়ে বলাখালবাসীর উপর।

যারা বলাখালের স্থানীয় নেতৃবৃন্দ ও সামাজিক লোকজনকে না জানিয়ে শিক্ষার্থীদের অবরোধে নামিয়ে দিয়েছে তারা এটা ঠিক করেনি। বরং তারা আমাদের সাথে যোগাযোগ করলে বিষয়টি আরো সহজ হতে পারতো। আমরা বিষয়টি নিয়ে আমাদের সংসদ সদস্য মো. মমিনুল হক সাহেবের সহযোগিতা নিয়ে এগিয়ে গেলে একদিনেই বাস স্টপেজ হতো বলে আমি মনে করি। বুধবারের ঘটনায় যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা সমবেদনা জানাই। বলাখালে বাস স্টপেজ করার দাবিতে শিক্ষার্থীদের সড়কে নামানোর আগে অন্তত আমাকে বিষয়টি জানানো হলে আমি ব্যক্তিগতভাবে এমপি মহোদয়কে দিয়ে বোগদাদ ও আইদি পরিবহন কর্তৃপক্ষের সাথে কথা বললে ঈদের আগেই একটি সুন্দর সিদ্ধান্ত আসতো বলে মনে করি। এ ঘটনায় আমাদের সরকারের বদনাম করা হলো। তাছাড়া এতো এতো শিক্ষার্থীকে রাস্তায় নামানোর পর যদি কোনোভাবে একটা শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতো, তাহলে এর দায়ভার কে নিতো? এমপি মহোদয়ের পরামর্শে ও সহযোগিতা নিয়ে ঈদের পরেই বলাখাল বাজারে স্থায়ী বাস স্টপেজ করার বিষয়ে আমরা স্থায়ী সিদ্ধান্ত নিতে বসবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়