বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ২০:১৪

মতলবে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
মতলবের নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিচ্ছেন প্রধান অতিথিসহ অন্যরা।

মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপাদি উত্তর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতি ও বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে ২০২৬) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার দে'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর ছরওয়ার জাহান। এছাড়া বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক সেলিনা আক্তার, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন খান, উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাবের হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. মামুন মজুমদার, নওগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবু মুসা। পরে অতিথিগণ বিদায়ী প্রধান শিক্ষক সেলিনা আক্তারকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়