বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ২৩:১৩

ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি

ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি
মাহবুব আলম লাভলু

মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ ম্যানেজিং এডহক কমিটির সভাপতি হিসেবে কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু।

এ জন্যে তিনি চাঁদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. জালাল উদ্দিনকে ধন্যবাদ জানান।

২০ মে ২০২৬ (বুধবার) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ নুরুন নবী আলম স্বাক্ষরিত কমিটিতে সদস্য সচিব (পদাধিকার বলে) অধ্যক্ষ, অভিভাবক প্রতিনিধি সদস্য বশির আহমেদ ও শিক্ষক প্রতিনিধি সদস্য মো. ইসহাক মিয়াকে রাখা হয়েছে।

ব্যারিস্টার টিপু অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র এবং একই সাথে প্রতিষ্ঠাতা ও দাতা পরিবারের উত্তরাধিকার সদস্য। বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম মনসুর আহমেদ সরকার (সাবেক প্রেসিডেন্ট মানে চেয়ারম্যান, ২নং ষাটনল ইউনিয়ন) ১৯৪৩ সালে বৃটিশ আমলে এই প্রতিষ্ঠানটি তাঁর পিতার নামকরণে প্রতিষ্ঠা করেন। ব্যারিস্টার টিপু মতলব উত্তরের সুগন্ধি গ্রামের ঐতিহ্যবাহী শরীফ উল্লাহ সরকার বাড়িতে জন্মগ্রহণ করেন।

উল্লেখ্য, এই শরীফ উল্লাহ পরিবারের পক্ষ থেকে অত্র স্কুল ও কলেজসহ প্রাথমিক বিদ্যালয়, বাজার, মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ, কলেরা হাসপাতাল , দিঘি এবং লঞ্চঘাটের মতো জনহিতকর কাজে এককভাবে প্রায় দেড়শো বিঘা সম্পত্তি দলিলমূলে দান করা হয়।

প্রতিষ্ঠানটিকে কলেজে উন্নীত করতে সর্বাত্মক দায়িত্ব পালন করেছেন এই পরিবারেরই কৃতী সন্তান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব দেলোয়ার হোসেন।

নব্বইর দশকে ষাটনল ইউনিয়ন পরিষদে এই পরিবারের সদস্য হিসেবে সর্বশেষ চেয়ারম্যান ছিলেন শরীফ উল্লাহ সরকারের কনিষ্ঠ পুত্র মরহুম দিল মোহাম্মদ সরকার। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল (অব.) মফিদুল ইসলাম এবং বর্তমানে বাংলাদেশ নৌ বাহিনীর উপ-প্রধান রিয়ার এডমিরাল (মেজর জেনারেল সমমর্যাদা) মো. মুসা এবং শিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি তাসনিম বিনতে শেইখ এই পরিবারের গর্বিত সন্তান। তাছাড়া সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সামছুল হক এই পরিবারের জামাতা।

মহান স্বাধীনতা যুদ্ধে শরীফ উল্লাহর পরিবারের অবদান অপরিসীম। ব্যারিস্টার টিপু শহীদ পরিবারের একজন সদস্য। তাঁর চার চাচা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন এবং একজন শহীদ হন। এঁরা হচ্ছেন যথাক্রমে শহীদ বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, বীর মুক্তিযোদ্ধা জাহেদুল হক এবং বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন।

এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার টিপু অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে সমাজের সকল শ্রেণীপেশার সচেতন ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়