প্রকাশ : ১৯ মে ২০২৬, ২০:৫৪
শাহতলী কামিল মাদরাসার চামড়া সংগ্রহ উপলক্ষে মতবিনিময় সভা

চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ের চামড়া সংগ্রহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) বেলা ১২টায় মাদরাসার সভাকক্ষে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও মাদরাসার গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, আপনারা কষ্ট করে চামড়া দেন। আপনাদের সহযোগিতায় লিল্লাহ বোর্ডিং চলে। বর্তমান ছাত্ররা চামড়া সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশা রাখি, বর্তমান ছাত্ররা এ বছরও চামড়া সংগ্রহে ভূমিকা রাখবে। প্রাক্তন ছাত্রদের চামড়া সংগ্রহে অনেক ভূমিকা রয়েছে। মসজিদে শুক্রবার জুমআর নামাজের সময় চামড়া সংগ্রহের আহ্বান জানাতে হবে। মসজিদের ইমামগণ চামড়ার বিষয়ে আহ্বান জানাবেন। আমাদের স্থানীয় শিক্ষকসহ সকল শিক্ষক চামড়া সংগ্রহে খুবই আন্তরিকভাবে কাজ করেন। তাঁরা চামড়া সংগ্রহে ভূমিকা রাখেন। কয়েকজন খুব কঠিন পরিশ্রম করেন। যারা স্টাফ আছেন, তারা সহযোগিতা করবেন। ছাত্রদেরকে আপনারা ক্লাসে ক্লাসে আহ্বান জানাবেন।
তিনি আরও বলেন, শাহতলী কামিল মাদরাসা একটি দ্বীনি প্রতিষ্ঠান। এ মাদরাসার সুনাম রয়েছে। অনেকে এ মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ে সহযোগিতা করছেন। আমরাও সহযোগিতা করে আসছি। যারা মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন, সকলের কাছে কৃতজ্ঞ। এ প্রতিষ্ঠানে দীর্ঘদিনের যে অবকাঠামো সংকট ছিলো, তার সমাধান হয়েছে। এ বছর এ মাদরাসায় বার্ষিক ওয়াজ আয়োজন করা হবে। মাদরাসার অধ্যক্ষকে ওয়াজের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। আপনারা সকলে মাদরাসার কাজে সহযোগিতা করবেন।
শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, মাদরাসার গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক মাওলানা কামাল হোসাইন, সহকারী অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদুল্লা, সহকারী অধ্যাপক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক মো. বেলায়েত হোসেন মিজি, সহকারী শিক্ষক আহসান হাবীব, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক আহসান হাবীব, শরীরচর্চা শিক্ষক মো. শরীফ হাওলাদার, সহকারী শিক্ষক মাওলানা আনিসুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো. মোস্তফা খান, মাদরাসার হিসাবরক্ষক মো. শরিফুর রহমান খান, অফিস সহকারী মো. রিয়াদ হোসেন মিজি, অফিস সহকারী মো. শরীফ খানসহ শিক্ষকবৃন্দ।
সভাশেষে দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এবং সভাপতির বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসেন। সূত্র : দৈনিক চাঁদপুর খবর।








