সোমবার, ১৮ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১১:৫৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক সহ ২ জন নিহত

সোহাঈদ খান জিয়া
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক সহ ২ জন নিহত
ডানে নিহত তামিম

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারে গাছভর্তি ট্রাকে মাছবাহী ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে ২০২৬) ভোর পাঁচটার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা মাছবাহী ট্রাকের চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চাঁদপুর জেলার সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর (মমিনপুর) গ্রামের মো. মহসিন খানের ছেলে তামিম খান (২৮)। অপর নিহত গাড়ি চালকের বয়স আনুমানিক ৩০ বছর হলেও তার পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাক আতাদি ফ্লাইওভারের ওপর ধীরগতিতে চলছিল। এ সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়