সোমবার, ১৮ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ মে ২০২৬, ২২:১৮

হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান আর নেই

কামরুজ্জামান টুটুল।।
হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান আর নেই

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান (৫৫) আর নেই। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৭ মে ২০২৬) সন্ধ্যার পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সিদলা দক্ষিণ পাড়া খান বাড়ির বিশিষ্ট পাট ব্যবসায়ী ইসহান খানের বড়ো ছেলে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও স্ত্রীসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে তিনি শারীরিক নানান জটিল রোগে ভুগছিলেন। গত দুদিন পূর্বে তিনি চিকিৎসা করতে ঢাকাতে যান। সেখান থেকে লঞ্চযোগে রোববার সন্ধ্যায় চাঁদপুর লঞ্চ ঘাটে এসে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁর হাজার হাজার শিক্ষার্থীসহ নিজ এলাকাতে শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক জীবনে তিনি হাজীগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়